× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ২১:৫৯ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ২২:৪৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ কামাল (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

উখিয়ার বালুখালী এলাকার ক্যাম্প-৮ এর ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন এলাকায় বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কামাল ওই ক্যাম্পের বাসিন্দা মুসা আহম্মদের ছেলে। তিনি রোহিঙ্গা সন্ত্রাসী’ নবী হোসেনের ছোট ভাই।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অজ্ঞাতনামা কয়েকজন হামলাকারী কামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার বুকে ও মাথায় গুলি লাগে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগের দিনের একটি ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রিয়াজ উদ্দিন আহমদ বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে”।

জোহরের নামাজ শেষে ইজিবাইকযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুবের জানান, কোনো এক সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে দাবি নিহতের স্ত্রীর।  

কক্সবাজার সদর হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা