× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ২০:২৮ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ২০:৫৫ পিএম

দৌলতপুর থানা, কুষ্টিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৌলতপুর থানা, কুষ্টিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রহিবুল ইসলাম (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন।

উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে বুধবার বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকালে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল রহিবুল। পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারা অভিমুখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনায় ওই কিশোরের মৃত্যু হয়েছে এবং মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা