× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৯:২৩ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৯:৩৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুর দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচণ্ড বাতাস ও বজ্রপাত হয়। এ সময় বাড়ির পাশে ভূট্টা খেতে কাজ করছিল সোহেল। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে।

কান্নাবিজরিত কন্ঠে সোহেলের মা জবেদা বেগম বলেন, দুবছর আগে ছেলেটাকে বিয়ে করিয়েছি। ওর ঘরে ৭ মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় সব তছনছ হয়ে গেলো, ওর স্ত্রী বিধবা, সন্তান এতিম আর আমি হলাম ছেলে হারা”।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বলেন, “বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনাটি জেনেছি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা