× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৮:৫৪ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৮:৫৭ পিএম

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।

 

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের বরাতে তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে ভুট্টাখেতে কাজ করছিলেন ইউসুফ আলী। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা