নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৮:৪০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ২১:৪৮ পিএম
প্রতীকী ছবি
নওগাঁয় জমিতে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে।
জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অনুকূল চন্দ্র মোহন্ত (৪৫),আজগর আলী (৩২) ও দিলীপ চন্দ্র বর্মন (৪২)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে আজগর আলী নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া একই উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মহন্ত নামে আরও এক কৃষক নিহত হয়”।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হয়”।