× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুয়া পুলিশ-সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৭

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৬:৪২ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৭:০৫ পিএম

গ্রেপ্তার ছিনতাই চক্রের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তার ছিনতাই চক্রের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাই করা একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়ার চারমাথা ও রংপুরের হারাগাছ থেকে বুধবার তাদের গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশা, দুটি ওয়াকি-টকি একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মুন্সীগঞ্জের দক্ষিণ চর মশুরা এলাকার মামুন শিকদার (৪০), বরিশালের বাকেরগঞ্জের কবিরাজ দুধল এলাকার মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধা সদরের ব্যাপারীপাড়া এলাকার সুমন মিয়া (৩০), পটুয়াখালীর কলাপাড়ার বালিপাড়া (বালিয়াতলা) এলাকার জাকির হোসেন (৪০), একই জেলার বাউফলের জৌতা এলাকার নিজাম (৪৬)। রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকার ওবায়দুল ইসলাম বেগ (৪০) এবং একই এলাকার জাহিদুল ইসলাম (৪২)।

গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, এই চক্রের সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় নিজেদের কখনও পুলিশ, কখনও ডিবি সদস্য, আবার কখনও সাংবাদিক পরিচয় দিতেন। এরপর কৌশলে ইজিবাইক বা অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা প্রতারণার ফাঁদে ফেলে যানবাহন ছিনতাই করতেন। ছিনতাইয়ের সময় তারা ওয়াকি-টকি ব্যবহার করে নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতেন।

ওসি বলেন, গত ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতালে একজন ইজিবাইক চালককে একই কৌশলে প্রতারণা করে তার গাড়ি ছিনতাই করা হয়। ওই ঘটনায় ৫ মে বগুড়া সদর থানায় মামলা হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বুধবার ভোরে শহরের চারমাথা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি আর জানান, গ্রেপ্তারদের  দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে চারটি ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা