× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে ৭ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৬:৩৫ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৬:৩৭ পিএম

হাসান টাওয়ার-১। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসান টাওয়ার-১। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে আবাসিক ভবনের সাত তলা থেকে নিচে পড়ে মো. কারিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘হাসান টাওয়ার-১’ নামক একটি ভবনের ছাদ থেকে পড়ে বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুনসুর গোমস্তার বাড়ির সৌদি প্রবাসী মহিনউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি তার ভাইয়ের সঙ্গে বাসার ছাদে খেলছিল। একপর্যায়ে ছাদের কিনারে গিয়ে রেলিংয়ে উঠে পড়ে। সেখান থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের নানা মো. রহমত বলেন, “দুপুরে দুই ভাই একসঙ্গে খেলছিল। একসময় সে সবার অজান্তে বাইরে চলে যায়। পরে জানতে পারি, রেলিং টপকে নিচে পড়ে গেছে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।”


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা