প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৪:৪৫ পিএম
নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চলাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী মঙ্গলবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় তিনি জানান, নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের চিরুনি অভিযান চলছে। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে যাওয়া র্যাব সদস্যদের ওপর হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা। এতে র্যাব-১১ এর তিন সদস্য আহত হয়েছেন। আহত র্যাব সদস্যরা হলেন নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।