× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে র‍্যাবের চিরুনি অভিযান, বিপুল দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৪:৪৫ পিএম

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চলাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী মঙ্গলবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় তিনি জানান, নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের চিরুনি অভিযান চলছে। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা। এতে র‍্যাব-১১ এর তিন সদস্য আহত হয়েছেন। আহত র‍্যাব সদস্যরা হলেন নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা