× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতভর নিখোঁজ, সকালে ‘তেঁতুল গাছের মগডাল’ থেকে উদ্ধার নারী

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৪:৪৪ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৪:৫৯ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় বুধবার সকালে ওই নারীকে তেঁতুল গাছের মগডালে দেখতে পান এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় বুধবার সকালে ওই নারীকে তেঁতুল গাছের মগডালে দেখতে পান এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে নিখোঁজের এক রাত পর তেঁতুল গাছের মগডাল থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় বুধবার এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অ.দা.) মো. এনামুল হক এই তথ্য জানান।

স্থানীয়দের ভাষ্য, এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বুধবার সকালে পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে ওই নারীকে বসে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কখনো ডালে বসে আবার কখনো শুয়ে ছিলেন। এমনকি গাছের ওপর বসেই তাকে কিছু খেতেও দেখা গেছে।

ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে যখন তার ছেলে গাছে উঠতে চেষ্টা করলে তিনি ওপর থেকে কিছু ছুড়ে মারেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন উৎসুক মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।

সংস্থাটির উপসহকারী পরিচালক (অ.দা.) মো. এনামুল হক জানান, প্রথমদিকে ওই নারী নিচে নামতে অস্বীকৃতি জানান এবং পানিতে লাফ দেওয়ার হুমকিও দেন। পরে দীর্ঘ সময় ধরে কৌশল অবলম্বন করে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ এটিকে মানসিক বা শারীরিক সমস্যাজনিত আচরণ হিসেবে দেখছেন, আবার কেউ ‘অতিপ্রাকৃত’ ব্যাখ্যার দিকেও ইঙ্গিত করছেন। তবে এখনো পর্যন্ত এ ঘটনার কোনো নিশ্চিত বা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা