× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৪:০০ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৪:১০ পিএম

 চৌদ্দগ্রাম থানা, কুমিল্লা। ছবি: সংগৃহীত

চৌদ্দগ্রাম থানা, কুমিল্লা। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারে মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

নিহতের বোন কোহিনুর আক্তার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের পথ রোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তারা জানান, এসময় নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে, পরে কুমিল্লা মেডিক্যাল কলেজে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়, সেখানে অক্সিজেনের সংকট থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে নয়ন মারা যায়।

এলাকার একটি পক্ষের সঙ্গে নয়নের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল বলেও জানান কোহিনুর আক্তার।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ এখনো ঢাকা থেকে চৌদ্দগ্রাম আসেনি। নিহতের মরদেহের ময়নাতদন্ত এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যার প্রকৃত কারণ বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা