নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৩:০৪ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ১৩:০৪ পিএম
বন্য হাতির দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা নামের এক যুবক নিহত হয়েছেন।
জেলার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা ভবানীপুর গ্রামে মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের
আহমেদ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, খাবারের সন্ধানে প্রায়ই বন্য হাতির পাল
পাহাড় থেকে লোকালয়ে চলে আসে। স্থানীয়রা হাতিদের তাড়া করলে আবার চলে যায়। মঙ্গলবার
ঘটনার সময় রাংসা বাড়ির বাইরে ছিল। এ সময় বন্য হাতির আক্রমণে তিনি মারা যান।
দুর্গাপুর থানার ওসি বলেন, “খবর পাওয়ার পর
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”