বগুড়া অফিস
প্রকাশ : ০৫ মে ২০২৬ ২৩:০৯ পিএম
ধর্ষণের অভিযুক্ত হাকিম রেজাউল করিম। ছবি: প্রতিদিনের বাংলাদশে
বগুড়ায় চিকিৎসার কথা বলে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাকিম রেজাউল করিম (৪০) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের করা মামলায় বগুড়া সদর থানার নামাজগড় এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেন থানা পুলিশ।
গ্রেপ্তার রেজাউল করিম বগুড়া সদর থানার নামাজগড় এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্নের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মামলার বরাতে জানা গেছে, অভিযুক্ত কিশোরীর ওপর ‘জ্বীনের আছর’ রয়েছে বলে ঝাড়ফুঁক করার কথা বলেন তিনি। একপর্যায়ে কিশোরীকে কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন এবং সবাইকে বাহিরে যেতে বলেন। পরে চিকিৎসার কথা বলে কিশোরীরকে ধর্ষণ করেন।