× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় গুলিবিদ্ধ ডাকাতকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলি

খুলনা অফিস

প্রকাশ : ০৫ মে ২০২৬ ২১:৫৭ পিএম

গুলিবিদ্ধ অ্যাম্বুলেন্স। ছবি: প্রতিদিনের বাংলাদশে

গুলিবিদ্ধ অ্যাম্বুলেন্স। ছবি: প্রতিদিনের বাংলাদশে

খুলনার লবণচরায় রাজু হাওলাদার (৩৮) ওরফে গালকাটা রাজু নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি করার অভিযোগ উঠেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মঙ্গলবার সকাল ৬টার দিকে তাকে ভর্তি করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। সে লবণচড়া থানার চানমারি গ্রামের ইউনুস শেখের ছেলে। তার বিরুদ্ধে খুলনা, ঢাকা, বাগেরহাট ও যশোরসহ বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। লবণচরা থানায় তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।

লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকিল সায়াদ বলেন, সোমবার রাতে শিপ ইয়ার্ডে দুই ডাকাত দলের মাঝে গোলাগুলি ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রাজুকে পেটের বাম পাশে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করি। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। বর্তমানে সে সার্জারি বিভাগে ভর্তি আছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে”।

পুলিশের ধারণা লুটের টাকার ভাগাভাগি নিয়ে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে রাজুর দ্বন্দ্ব তৈরি হয়। এর জের ধরেই সোমবার লবণচরা থানার কোবা মসজিদ-সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। 

সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে রাজুকে ঢাকা নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, “গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অ্যাম্বুলেন্সটিকে নিরাপদে সীমানা পার করে দিই”।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কোথায় ও কখন হামলাটি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা