× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিশ্চিন্তপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬ ২১:০৪ পিএম

কুমিল্লা ক্যান্টনমেন্ট নামার বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা ক্যান্টনমেন্ট নামার বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মহাসড়কের নামার বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা এ মানববন্ধন করেন।

বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে রয়েছে কুমিল্লা সেনানিবাস। এর আশপাশে মাত্র এক শত গজের মধ্যে রয়েছে ১০ থেকে ১২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হোটেল-রেস্তোরাঁসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন।

দ্রুতগতির যানবাহনের চাপ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, “এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সড়ক পারাপার করেন। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের অনিবার্য দাবি।”

আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বিথী বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে রাস্তা পার হয়। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। দ্রুত একটি স্থায়ী সমাধান প্রয়োজন।”

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয়রা জানান, অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও এখনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, নুরুল হক ও কাজী মাসুমসহ পাঠশালা কলেজ, কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, গ্রীন বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অংশ নেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে কর্মসূচিটি রূপ নেয় গণদাবিতে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা