× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মার দুই কাত‌ল বিক্রি হল এক লাখ টাকায়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬ ২১:০১ পিএম

পদ্মায় ধরা পড়া সাড়ে ২১ ও ২৫ কেজি ওজনের দুই কাতল মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পদ্মায় ধরা পড়া সাড়ে ২১ ও ২৫ কেজি ওজনের দুই কাতল মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়ায় ২১ ও ২৫ কেজি ওজনের দুই কাতল মাছ এক লাখ টাকায় বিক্রি হয়েছে।

দৌলত‌দিয়া মাছ বাজারের আনু খা’র আড়তে মঙ্গলবার মাছ দুটি নিলামে বিক্রি হয়।

এদিন সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়ার মাছ বাজারের আড়তে সাড়ে ২১ কে‌জি ওজনের মাছটি বি‌ক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়।

উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ২ হাজার টাকা কেজি দরে মাছ‌টি কিনে নেন দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার সা‌কিল সোহান মৎস‌্য আড়‌তের মা‌লিক সম্রাট শাজাহান শেখ। এর আগে ভোরে মাছ‌টি পদ্মা নদীর চরকর্নেশনার মজ‌লিসপুর এলাকা থে‌কে জেলে ন‌বিন হলদারের জালে ধরা পড়ে।

জানা‌ গে‌ছে, সোমবার শেষ রা‌তে নবিন হলদারসহ তার সহ‌যোগীরা পদ্মা নদীর চরন‌র্নেশন এলাকায় জাল ফেললে বিশাল আকৃ‌তির এই কাতল মাছ‌টি ভোরে জালে আটকা পড়ে। প‌রে বিক্রির জন‌্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারের আনু খা’র আড়‌তে এনে ওজন করে দে‌খেন মাছ‌টির ওজন ২১ কে‌জি ৫০০ গ্রাম।

এসময় উন্মুক্ত নিলামের মাধ‌্যমে ২ হাজার টাকা কে‌জি দরে মোট ৪৪ হাজার ৭৫ টাকায় বি‌ক্রি হয়।

মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, “সকা‌লে নিলামে সাড়ে ২১ কে‌জি ওজনের বড় কাতল মাছ‌টি ২ হাজার টাকা কে‌জি দরে মোট ৪৩ হাজার টাকায় কিনে‌ কে‌জি‌তে ৫০ টাকা লাভে মোট ৪৪ হাজার টাকায় ঢাকার শ‌নিরআখড়ায় বিক্রি ক‌রে‌ছি”। 

অপর দিকে গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে দ্বিতীয় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মুক্তার মন্ডল ওরফে মুক্তার চালকের জালে মাছটি ধরা পড়ে। ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, কেজিতে ১০০ বা ৫০ টাকা লাভে মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। দ্রুতই মাছটি বিক্রি হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক জানান, পদ্মা নদীতে এত বড় কাতল মাছ খুব একটা না মিললেও বর্ষা মৌসুমের দিকে দুই একটি বড় মাছ পদ্মা নদীতে ধরা পড়ে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা