× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬ ২০:২৪ পিএম

আপডেট : ০৫ মে ২০২৬ ২০:৪৮ পিএম

বালিয়াকান্দি উপজেলা হাসপাতাল। ছবি: সংগৃহীত

বালিয়াকান্দি উপজেলা হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজবাড়ী বালিয়াকান্দির পাইককান্দি গ্রামে ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- গ্রামের বাসিন্দা সাত্তার খানের ছেলে মিঠু খান (৫০) এবং তার স্ত্রী হেনা বেগম (৪৫)। বালিয়াকান্দি সদর ইউপি সদস্য আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, মিঠু গত সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোমবার দিবাগত রাত ৩টায় মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে তার স্ত্রী হেনা বেগম (৪৫) মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুতে সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা