রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬ ২০:২৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬ ২০:৪৮ পিএম
বালিয়াকান্দি উপজেলা হাসপাতাল। ছবি: সংগৃহীত
রাজবাড়ী বালিয়াকান্দির পাইককান্দি গ্রামে ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গ্রামের বাসিন্দা সাত্তার খানের ছেলে মিঠু খান (৫০) এবং তার স্ত্রী হেনা বেগম (৪৫)। বালিয়াকান্দি সদর ইউপি সদস্য আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মিঠু গত
সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে
নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোমবার দিবাগত রাত ৩টায় মৃত ঘোষণা করেন। তিনি
পেশায় একজন ভ্যানচালক ছিলেন। মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি
কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে তার স্ত্রী হেনা বেগম (৪৫) মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।