কুমিল্লা অফিস
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৭:৫৩ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে।
পৌরসভার মোল্লাকনা সেনের খীল গ্রামে সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন দুর্গা ঘাটা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, ইসমাইল হোসেনের স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে পাশের গ্রাম মোল্লাকনা সেনেরখীল গ্রামে আবুল হাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় স্ত্রী রাবেয়া আক্তার ডিশের লাইন মেরামত করছিলেন। এ সময় সে বিদ্যুৎস্পর্শে চিৎকার করলে তার স্বামী তাকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন।
এর কিছুক্ষণ পর তার স্বামী পুনরায় ওই ডিশের লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময় একইভাবে ইসমাইলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।