× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৬:২৪ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৪:৪১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মানিকগঞ্জের সিংগাইরে সৎ বাবার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে সিংগাইর থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

মামলার অভিযোগের বরাতে তিনি জানান, সিংগাইর উপজেলার মতি মিয়া নামের এক ব্যক্তি ৫ বছর আগে ছয় মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে বিয়ে করেন। পরে তাদের একটি কন্যা সন্তান হয়। গত শুক্রবার রাতে শিশুটিকে তার সৎ বাবা জোরপূর্বক ধর্ষণ করেন। শনিবার সকালে শিশুটির মা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা