× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বাস চাপায় দাদি-নাতি নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৫:৫২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৬ ১৮:৩৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে মঙ্গলবার দুপুর একটায় বাস চাপায় পথচারী দাদি ও নাতি নিহত হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর মেয়ে আরফা (৭)।

স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) বাসটি মঙ্গলবার দুপুর একটায় মহাসড়ক পারাপাররত দাদি ও নাতিকে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্য হয়।

গৌরনদী হাইওয়ে থানা (ওসি) বলেন, "খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। পরিবহণটিকে আটকের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা