দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৪:১৭ পিএম
আগুনে পুড়ে যাওয়া ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় আক্কাস আলী (৫৬) নামের এক পথচারী নিহত হয়েছেন।
তিনি জেলার চারঘাট উপজেলার থানাপাড়া সারদা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। পবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, ট্রাকটি পুঠিয়ার দিক থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় ওই পথচারী ট্রাকটির চাপায় ঘটনাস্থলে মারা যান। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী জানান, সকাল আটটার দিকে পুঠিয়ার বিড়ালদহে ট্রাক চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন।