× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৬ ২০:৪২ পিএম

আপডেট : ০৪ মে ২০২৬ ২০:৫৫ পিএম

বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। 

জেলার ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়ক এবং সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে সোমবার দুপুরে এই দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার বিকেলে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

ছাতকের দুর্ঘটনায় নিহত পাঁচজন হলেন— তাহিরপুর উপজেলার উত্তর জালাল গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে ইউসুব আলী (৫০) ও তার মেয়ে কেয়া মনি (১৭), একই উপজেলার রাজারগাঁও গ্রামের আ. শুকুরের ছেলে শাহাব উদ্দিন ও তার স্ত্রী নীলুফা আক্তার। নিহত অপরজন অটোরিকশাটির চালক, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে সোমবার সকালে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী (৪০) নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন। এছাড়া সদর উপজেলায় আরও একজন নারী নিহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা