চৌগাছা (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৬:৪৮ পিএম
যশোরের চৌগাছায় গাঁজা আটক। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
যশোরের চৌগাছায় গাঁজাসহ নাহিদ হাসান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
উপজেলার চৌগাছা বাজারের কালিতলা মোড়ে সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া রয়েছে।
নাহিদ হাসান পৌরসভার বিশ্বাসপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, কালিতলা মোড় এলাকায় সোমবার একটি বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে সেবনের উদ্দেশ্যে রাখা গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ নাহিদকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) জি এম এ মুবীন তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুবীন জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা আপোষহীন। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।