কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৬:৩৭ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬ ১৭:২৯ পিএম
প্রতীকী ছবি
চাঁদপুরের কচুয়ায় ইকরা আক্তার (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
উপজেলার বিতারা গ্রামে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ইকরা আক্তার উপজেলার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। তার স্বামী সৌদি প্রবাসী
সম্রাট হোসেন, বিতারা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ভাষ্য, প্রায় চার মাস আগে দুই পরিবারের সম্মতিতে ইকরা আক্তার ও সম্রাট হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। বুধবার সকালে ইকরার মা জোসনা বেগম তাকে স্বামীর বাড়িতে রেখে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে উত্তর পালাখাল এলাকায় পৌঁছালে তিনি মুঠোফোনে মেয়ের মৃত্যুর খবর পান।
জোসনা
বেগম অভিযোগ করে বলেন, “আমার
মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।”
তিনি
আরও জানান, বিয়ের আগে সম্রাট হোসেন নিজেকে অবিবাহিত দাবি করলেও পরে জানা যায়,
প্রবাসে থাকা অবস্থায় তিনি কুমিল্লায় আরেকটি বিয়ে করেছেন। এ বিষয়টি নিয়ে তাদের
মধ্যে বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে ইকরাকে মারধর করা হতো বলেও অভিযোগ করেন তিনি। তার
দাবি, ইকরার গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এ
বিষয়ে অভিযুক্ত সম্রাট হোসেনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া
যায়নি।
ওসি
মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি
জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী
আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।