দেবিদ্বার (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৪:১১ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬ ১৪:১৩ পিএম
কুমিল্লার মুকবুল হোসেন মুকুল নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে রবিবার গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার মুকবুল হোসেন মুকুল নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে সোমবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুকুল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকার পতনের আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলা এবং শিক্ষার্থী ছাব্বির হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মুকুল। জুলাই আন্দোলনে সাব্বির হত্যা মামলার আসামি মুকুল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এছাড়া তার বিরুদ্ধে আরও চারটি সিআর মামলা রয়েছে বলে জানান তিনি।