× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৬ ১০:১৩ এএম

আপডেট : ০৪ মে ২০২৬ ১০:৩০ এএম

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় পিকআপটির সামনের অংশ। ছবি: ভিডিও থেকে

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় পিকআপটির সামনের অংশ। ছবি: ভিডিও থেকে

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মহাসড়কের রাবনা ফ্লাইওভারের ওপর সোমবার  ভোর সাড়ে ৫টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ জানান, যমুনা সেতুর দিকে যাওয়ার সময় একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও দুইজন আহত হন বলেও জানান তিনি।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা