× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চক্ষু বিশেষজ্ঞ পরিচয়: পল্লি চিকিৎসকের লাখ টাকা জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ মে ২০২৬ ২০:৫৩ পিএম

আপডেট : ০৩ মে ২০২৬ ২১:২৫ পিএম

 ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া সূত্রাপুর উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখার অভিযোগে এক পল্লি চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

উপজেলার আজাদ পাম্প এলাকায় রবিবার এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

 এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান বলেন, এম কে এ সাকিদার একজন পল্লি চিকিৎসক। তবে তিনি প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখে আসছিলেন। নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে তিনি রোগীদের বিভ্রান্ত করতেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতাল এলাকায় থাকা দালালদের মাধ্যমে রোগীদের তার প্রতিষ্ঠানে নিয়ে আসতেন। কয়েকজন রোগী অভিযোগ করেন যে, সরকারি হাসপাতালের চিকিৎসক দেখানোর কথা বলে তাদের সেখানে নেওয়া হতো। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা