× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৯:১০ পিএম

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা তরুণী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা তরুণী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা (২০) নামের এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকা থেকে রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহিদা কক্সবাজারের টেকনাফের আরসি নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম জল কাদের মোল্লা মসজিদের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে রবিবার ভোর রাত তিনটার দিকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ পরিদর্শক বলেন, এ ঘটনায় থানার এসআই আল আমিন নাইম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা