× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৭:১৯ পিএম

আপডেট : ০৩ মে ২০২৬ ১৭:২০ পিএম

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াত সংশ্লিষ্ট কারো প্রয়োজন নেই। নিজেকে সুফিবাদী ধারার মানুষ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, “আমি সুফিবাদী লাইনের মানুষ। আমার বহু পীর, আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ আছেন।”

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন হাওরে ডুবে যাওয়া বোরো ফসল পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জানাজা পড়ানোর যে ব্যাপারটা, তারা কি নির্দিষ্ট করে ফেলেছে? যেমন নির্বাচনের আগে বেহেশতের টিকিট দিয়ে দিয়েছিল। তারা কী নির্দিষ্ট করে ফেলেছে আজকে বা কবে আমার মরণ হবে? যিনি বলছেন আমার জানাজা পড়াবেন না, তাকে তো আমার আগেও, আল্লাহ নিয়ে যেতে পারে।

ফজলুর রহমান বলেন, যারা আমার জানাজা পড়তে মানা করছে, তারা জামায়াতের লোক। আমি বিশ্বাস করি, আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার মানুষের অভাব হবে না। কারণ আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক।

তিনি আরও বলেন, আমি আল্লাহর রাসূলে (সা.) বিশ্বাসী মানুষ, কুরআনে বিশ্বাসী মানুষ। আমি আগেই বলেছি, একটি নির্দিষ্ট বয়সের পর রাজনীতি ছেড়ে দেব, আর নির্বাচন করব না। আমি যেদিন রাজনীতি ছেড়ে দেব, সেদিন থেকে আল্লাহকে পাওয়ার পথে চলব, আর সেই পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের।

নিজের অবস্থান ব্যাখ্যা করে ফজলুর রহমান বলেন, আমি সুফিবাদী ধারার মানুষ। এ দেশে যতদিন ওলি-আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ থাকবেন, ততদিন হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর ধারাও থাকবে। আমি বংশানুক্রমিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং তাদের সাথেই থাকব।

পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা