× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুইপ নিজানের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ, অপপ্রচার চালানোর অভিযোগ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬ ১২:০৪ পিএম

আপডেট : ০৩ মে ২০২৬ ১২:১০ পিএম

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঢাকার কাফরুল থানা-এ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. সেলিম ছোটন। জিডি নম্বর ১২৪।

হুইপ নিজানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রবিবার সকালে বিষয়টি জানানো হয়।

এতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হুইপ নিজানের নিজস্ব অ্যাডমিন প্যানেলের মাধ্যমে পরিচালিত বৈধ চারটি ফেসবুক আইডি ও পেজ রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে তার নাম ব্যবহার করে একাধিক ভুয়া আইডি ও পেজ খোলা হচ্ছে এবং সেগুলো থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

‘গ্রিনল্যান্ড প্রোপার্টি’ নামের একটি আইডি থেকে ২৯ এপ্রিল ‘আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান’ নামে একটি ভুয়া আইডিতে ‘বিএনপির হাই প্রোফাইল স্বাধীনতা বিরোধী’ শিরোনামে একটি পোস্ট কার্ড শেয়ার ও ট্যাগ করা হয়।

বিষয়টি হুইপ নিজানের নজরে এলে তিনি বিব্রতবোধ করেন বলে জানানো হয়।

এর প্রেক্ষিতে ২ মে ২০২৬ তারিখে তার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে কাফরুল থানায় জিডি করা হয়।

জিডিতে বৈধ আইডির পাশাপাশি ভুয়া ও অবৈধ আইডিগুলোর নাম ও লিংক উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা