সিলেট প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১১:১১ এএম
প্রতীকী ছবি
সিলেটে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে আট শ্রমিক নিহত হয়েছেন।
মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় রবিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাতক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে একটি পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে তেলিবাজার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ জন ঘটনাস্থলে এবং ৪ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।