নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ২২:৩৪ পিএম
মদন উপজেলায় লেখক তালুকদার সারোয়ার জাহান আরেফিনের লেখা 'গ্রামীণ লোকসংস্কৃতির ইতিবৃত্ত' গ্রন্থের মোড়ক উন্মোচন ও মাসিক ইতিহাস-সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনায় লেখক তালুকদার সারোয়ার জাহান আরেফিনের লেখা 'গ্রামীণ লোকসংস্কৃতির ইতিবৃত্ত' গ্রন্থের মোড়ক উন্মোচন ও মাসিক ইতিহাস-সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর দেওয়ান বাড়িতে শনিবার দুপুরে ‘বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র’ এ আয়োজন করে।
এতে সংগঠনটির সভাপতি দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কবি আজহারুল ইসলাম হিরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসংস্কৃতি গবেষক রাখাল বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি আনোয়ারা জেবুন্নাহার, গ্রন্থের লেখক তালুকদার সারোয়ার জাহান আরেফিন, কবি অমিত দত্ত দিলু, কবি রুবেল মাহমুদ, অধ্যক্ষ মঞ্জুরুল হকসহ আরও অনেকে।
আলোচনার শুরুতেই 'গ্রামীণ লোকসংস্কৃতির ইতিবৃত্ত' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এ সময় স্থানীয় কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।