× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৯৬ পরিবার পেল সুপেয় পানি

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ২১:৩১ পিএম

আপডেট : ০২ মে ২০২৬ ২২:৩২ পিএম

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় আধুনিক পানির টাওয়ার উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় আধুনিক পানির টাওয়ার উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের তিনটি পাড়ায় আধুনিক পানি ব্যবস্থাপনা টাওয়ারের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলের ৯৬টি পরিবার সরাসরি সুপেয় পানির সুবিধার আওতায় এলো।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা প্রকল্প কর্মকর্তা নবলেশ্বর ত্রিপুরা লায়ন শনিবার এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

পার্বত্য জেলা পরিষদের পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠীর সক্ষমতা ও জীবিকার মান উন্নয়ন (কোরলিয়া) প্রকল্পের আওতায়, বাস্তুসংস্থান পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন (ইআরআরডি-সিএইচটি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় এই জীবনমান উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, "পাহাড়ি অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরাপদ পানির গুরুত্ব অপরিসীম। এই প্রকল্প মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়িত হওয়ায় এর রক্ষণাবেক্ষণ ও স্থায়িত্বও নিশ্চিত হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে পার্বত্য জেলা পরিষদ সবসময় কাজ করে যাবে।"

করলিয়া প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা নবলেশ্বর ত্রিপুরা লায়ন বলেন,"আমরা শুধু একটি পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করিনি, আমরা একটি টেকসই কমিউনিটি গড়ে তুলেছি। আধুনিক প্রযুক্তি, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব পরিকল্পনার সমন্বয়ে এই প্রকল্প ভবিষ্যতের জন্য একটি মডেল হয়ে থাকবে।"

উপকারভোগী দ্রোনচার্য পাড়ার এক গৃহিণী তার অনুভূতি প্রকাশ করে বলেন,"আগে ভোরে উঠে অনেক দূর থেকে পানি আনতে হতো। বর্ষাকালে কাদার মধ্যে চলাচল করা ছিল খুব কষ্টের। এখন ঘরের কাছেই বিশুদ্ধ পানি পাচ্ছি। আমাদের জীবনে এর চেয়ে বড় স্বস্তি আর কী হতে পারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা