ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ২০:৩৪ পিএম
প্রতীকী ছবি
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মো. খালেক হাওলাদার (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত খালেক হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বারইগাতী এলাকার
বাসিন্দা এবং মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত খালেক
হাওলাদার রাস্তা পার হওয়ার সময় ঝালকাঠি থেকে আসা বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি তাকে
ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে গাড়িটিকে
ধাওয়া করলেও বৃষ্টির কারণে সেটিকে আটক করা সম্ভব হয়নি।
নলছিটি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল আলম বলেন, “পুলিশের
একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। এ
বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।“