× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১-দলীয় জোটের সমাবেশ

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৯:৪৩ পিএম

১১ দলীয় ঐক্য রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আজাদী ময়দানে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

১১ দলীয় ঐক্য রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আজাদী ময়দানে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

১১ দলীয় ঐক্য রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আজাদী ময়দানে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন করেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপতি আবু তাহের তানভীর, এনসিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ, এনসিবি রাজবাড়ী জেলা সহ-সমন্বয়ক সাইফুজ্জামান সাকিব আরও অনেকে।

বক্তারা বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন, তা নাহলে সরকার পতন আন্দোলনে আমরা মাঠে নামবো। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আপনারা পালানোর সময় পাবেন না। এখনও সময় আছে জুলাই সনদ বাস্তবায়ন করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা