× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৯:৩৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

 

হাসপাতালের হাম চিকিৎসায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত আমির হামজা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

 

 চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাকিব জানান, বুধবার হাম উপসর্গ নিয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তবে তার নমুনা সংগ্রহ করা যায়নি।

 

তিনি আরও বলেন, “শিশুটিকে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন কারণে তার নমুনা সংগ্রহ করা যায়নি। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। বর্তমানে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি আছেন। সবাইকে সচেতন থাকতে হবে।"

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা