× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় গাঁজার গাছসহ যুবক আটক

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৭:৪৩ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজার গাছসহ শুক্রবার রাতে এক যুবককে আটক করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজার গাছসহ শুক্রবার রাতে এক যুবককে আটক করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ আবুল কাসেম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ষাইটশালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
​আটক আবুল কাসেম ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

​পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম তার ফোর্সসহ ষাইটশালা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আবুল কাসেমকে আটক করে, এবং তার কাছ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আটক হওয়া যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ​শনিবার সকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা