বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১৭:৪৩ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজার গাছসহ শুক্রবার রাতে এক যুবককে আটক করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ আবুল কাসেম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ষাইটশালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল কাসেম ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম তার ফোর্সসহ ষাইটশালা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আবুল কাসেমকে আটক করে, এবং তার কাছ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আটক হওয়া যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।