× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকারসহ বিভিন্ন দলের নেতাকর্মী

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৭:২৯ পিএম

বরিশাল প্রেসক্লাবে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল প্রেসক্লাবে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী। 


বরিশাল প্রেসক্লাবে বিভিন্ন উপজেলার গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান্য দলের নেতাকর্মীরা শনিবার যোগ দেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল জেলার এনসিপি আহ্বায়ক আবু সাঈদ মুসা। 


তিনি বলেন, বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী সদস্য ফরম পূরণ করে এনসিপিতে যোগদান করেছেন।


এ সময় এনসিপির বরিশাল জেলা শাখার সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা