× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৬:৪৯ পিএম

পুলিশ কনস্টেবল মেহেরুন্নেছা উর্মি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশ কনস্টেবল মেহেরুন্নেছা উর্মি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসা থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।

উর্মি জেলার বাউফলের ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। এছাড়া তিনি পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। 

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের বাসায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ঘটনাস্থলে গিয়ে ওই নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা