সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১৬:০৬ পিএম
আপডেট : ০২ মে ২০২৬ ১৬:১৯ পিএম
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালাক ও ফল ব্যবসায়ী নিহত।
উপজেলার ত্রিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের পাশে শুক্রবার রাত ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে পিকআপ চালক মোহাম্মদ আলী এবং খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) জানান, ত্রিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের সামনে ঢাকামুখী চলন্ত একটি গাড়ির পেছনে আনারস বোঝাই পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে থাকা চালক ও ফল ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরও জানান, সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।