× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ০৯:১৭ এএম

রামুর মরিচ্যা চেকপোস্টে অভিযানে এপিবিএন সদস্যের কাছ থেকে উদ্ধার ২০ হাজার ইয়াবা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রামুর মরিচ্যা চেকপোস্টে অভিযানে এপিবিএন সদস্যের কাছ থেকে উদ্ধার ২০ হাজার ইয়াবা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের রামুতে অটোরিকশার যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

আটক সজীব বেপারী (২৩) ঢাকার ধামরাই উপজেলার নান্নার এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা টেকনাফ থেকে আসা একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান।

এ সময় গাড়িতে থাকা এপিবিএনের লোগোযুক্ত টি-শার্ট পরিহিত এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

আটকের সময় তার কাছ থেকে এপিবিএনের কনস্টেবল পদে কর্মরত থাকার পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজীব বেপারী গত বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন।

তিনি কীভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, বলেন এডিআইজি।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা