× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলঢাকায় আন্তর্জাতিক মে দিবস পালিত

জলঢাকা (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৬ ২১:৫২ পিএম

জলঢাকায় পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলঢাকায় পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। বিভিন্ন শ্রমিক ইউনিয়নের অফিস থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এসব র‍্যালি জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। সেখানে মে দিবসে শহীদ শ্রমিকদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতাসহ শপথ গ্রহণ করা হয়। পরে এসব র‍্যালি পুনরায় তাদের অফিস কার্যালয়ে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এ কর্মসূচির আয়োজন করে নীলফামারী জেলা জলঢাকা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক চালক সমিতি (ডিমলা, ডালিয়া, রংপুর ও নীলফামারী রোড), সিএনজি ও অটো শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য জোট, জলঢাকা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ, সমগ্র বাংলাদেশের পক্ষে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, নীলফামারী জেলা হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

এছাড়াও কর্মসূচিতে পিছিয়ে না থেকে অংশগ্রহণ করে জলঢাকা উপজেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন।

কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে আগ্রহ প্রকাশ করে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এবং থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম।

আয়োজকরা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, এবারের মে দিবসের কর্মসূচিতে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি সকাল ১১টা ৫০ মিনিটে সমাপ্ত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা