× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৬ ২০:৩৩ পিএম

 অনলাইন জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অতিথিবৃন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনলাইন জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অতিথিবৃন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে আয়োজিত অনলাইন জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন সভাপতিত্ব করেন।


তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা মাদক ব্যাবসার সঙ্গে জড়িত, তারা মানবতার শত্রু। টাকার জন্য তারা যে-কোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। নবীনগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজন করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন— এতে সবাইকে সম্পৃক্ত হতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে এবং কোনো প্রভাবশালী মহলের চাপে আইন প্রয়োগে শিথিলতা দেখানো যাবে না একইসঙ্গে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ময়িন আহামেদ ময়িন, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোছলে উদ্দিন মোছেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা