চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬ ২০:০০ পিএম
আপডেট : ০১ মে ২০২৬ ২০:৫৭ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়ে মামুনুর রশিদ ইমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কিং সোনাপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত ইমন একই গ্রামের হারুন রশিদের ছেলে। ইউপি সদস্য জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেশী আনসার বিডিপি কমান্ডার রশিদ আহমেদ জানান, কিং সোনাপুর গ্রামের কবরস্থানের পাশে বৃহস্পতিবার রাত ১০ টার সময় কালভার্টের উপরে ইমন কয়েকজন বন্ধুসহ বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। সে বিষয়টি লক্ষ্য না করায়, সেখানে আরও আধাঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি চলে যায়।
রাত এগারোটার সময় তার শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা দেখা দিলে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত হ্য়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন বলেন, “সাপের কামড়ে আহত ইমনকে সব ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারিরীক অবস্থা খারাপ ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।”