× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমার বর্ণিল উদযাপন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৬ ১৮:১৩ পিএম

আপডেট : ০১ মে ২০২৬ ১৮:৪১ পিএম

খাগড়াছড়িতে উৎসবমুখর, বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে বৌদ্ধ পূর্ণিমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়িতে উৎসবমুখর, বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে বৌদ্ধ পূর্ণিমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় খাগড়াছড়িতে উৎসবমুখর, বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

শহরের পানখাইয়া পাড়া ধর্মরাজিক বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুক্রবার বিশ্বশান্তি কামনায় এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ও চেঙ্গী স্কয়ার ঘুরে পুনরায় বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। 

ত্রি-স্মৃতি বিজড়িত জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের মহিমান্বিত স্মৃতি ধারণ করে সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্র শুভ বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা। 

বর্ণিল এ শোভাযাত্রায় শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং প্রবীণ বৌদ্ধ ধর্মাবলম্বী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে জনবল বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানি দান, প্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধ পূজা, ধর্মদেশনা এবং সমবেত প্রার্থনায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ।

প্রার্থনায় বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং সকল প্রাণীর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মে সর্বাধিক তাৎপর্যপূর্ণ দিন। কারণ এই পূর্ণিমাতেই মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। তাই এ দিনটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানবতা, শান্তি, মৈত্রী, করুণা ও অহিংসার এক চিরন্তন আহ্বান।

ধর্মীয় নেতারা বলেন, বর্তমান বিশ্বের হিংসা, বিদ্বেষ ও বিভেদের সময়ে গৌতম বুদ্ধের মৈত্রী, করুণা ও সহমর্মিতার শিক্ষা মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তার বাণী বিশ্বে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় পথপ্রদর্শক হতে পারে।

দিনব্যাপী ধর্মীয় আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল গভীর ধর্মীয় আবেগ, আনন্দ এবং আত্মিক প্রশান্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা