× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধান মাড়াই মেশিনে শ্রমিকের কব্জি বিচ্ছিন্ন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ২১:৫৩ পিএম

উন্নত চিকিৎসার জন্য আহত আরমানকে ঢাকায় নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য আহত আরমানকে ঢাকায় নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধান মাড়াইয়ের মেশিনে কাজ করার সময় আরমান (২২) নামে এক শ্রমিকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া দক্ষিণ পাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত আরমান ওই এলাকার হাবির মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক বিকেল ৪টার দিকে স্থানীয় এক কৃষকের ধান মাড়াইয়ের কাজে নিয়োজিত ছিলেন আরমান। কাজ চলাকালে ব্যবহৃত ভোমা মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেশিন পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত তিনি হাত ভেতরে প্রবেশ করান। এ সময় আকস্মিকভাবে মেশিনটি পুনরায় চালু হয়ে গেলে ঘূর্ণায়মান অংশে তার হাতের কব্জি আটকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে, ‘হাত কাটা অবস্থায় এক গুরুতর আহত রোগীকে হাসপাতালে আনা হয়। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় রেফার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা