কুমিল্লা অফিস
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ২০:১৯ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ২১:২১ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লার বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
কুমিল্লা শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
বাদীপক্ষের
আইনজীবী বদিউল আলম সুজন বলেন, “২০২১ সালে ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের
পর হত্যা করে এই আসামি। পরে মরদেহ পলিথিনে প্যাঁচিয়ে একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।”