বগুড়া অফিস:
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৯:০৬ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ২১:১০ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির ধাক্কায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত
হাসেম আলী উপজেলার কালিকাপুর সড়কপাড়া এলাকার ইন্তাজ হোসেনের ছেলে।
স্থানীয়দের
বরাতে তিনি জানান, হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে কয়েকটি ফ্রিজ নিয়ে অটোভ্যানে
করে নন্দীগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক
তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে
গিয়ে চাপা পড়ে। গুরুতর আহত হন হাসেম আলী।
এরপর
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহীদ জিয়াউর রহমান
মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"